ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বিয়ে বাড়িতে রান্না করতে ডেকে দুই বোনকে গণধর্ষণ

বিয়ে বাড়িতে রান্না করতে ডেকে দুই বোনকে গণধর্ষণ

চুয়াডাঙ্গার দর্শনায় বিয়ে বাড়িতে রান্নার কথা বলে দুই বোনকে ধর্ষণ করল বাবুর্চির সহকারীরা।

সোমবার (২৪আগস্ট) রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ধর্ষণের শিকার দুই নারী পাঁচজনের নামে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সব আসামিকে আটকের নির্দেশ দেয়া হয়েছে। একজন আটকও হয়েছেন। একই সাথে প্রকৃত ঘটনা জানতে তদন্ত করা হবে।

অভিযুক্তরা হলেন, বোয়ালিয়া গ্রামের রইচউদ্দিন পুটের ছেলে সুমন বিশ্বাস (২৬), আলতাফ মণ্ডলের ছেলে মিলন হোসেন (৩৫), মৃত ইয়ারদ্দিনের ছেলে সাগর আলী (৪০), নেহালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫) এবং অজ্ঞাত একজন। ধর্ষণের শিকার দুজনই পুলিশ হেফাজতে আছেন। বুধবার তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে।

মামলার বিবরণে বলা হয়েছে, বোয়ালিয়া গ্রামের সুমন বিশ্বাস সোমবার বিয়ে বাড়িতে রান্নার কথা বলে দুই নারীকে ডেকে নিয়ে যায় মামলার অন্যতম অভিযুক্ত মিলনের বাড়ি। সেখানে রেখে পাঁচ অভিযুক্ত রাতভর পালাক্রমে তাদের গণধর্ষণ করে। মঙ্গলবার সকালে তাদের ছেড়ে দেয়া হয়। ধর্ষণের শিকার দুবোন সেখান থেকে বেরিয়ে স্থানীয়দের সহযোগিতায় দর্শনা থানায় এসে মামলা দায়ের করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, অভিযুক্তদের মধ্যে সুমন বিশ্বাসকে আটক করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত