ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন বিয়ে করেছেন তনি, তৃতীয় স্বামী কে এই সিদ্দিক

বিয়ে করেছেন তনি, তৃতীয় স্বামী কে এই সিদ্দিক

ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। হুট করেই গুঞ্জন শোনা যাচ্ছে ফের বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তনি তার ফেসবুকে এক ব্যক্তির জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। মূলত এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের গুঞ্জনটি ছড়িয়ে পড়ে।

তনি তার পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’
মো. সিদ্দিক নামের সেই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে ঘুরে দেখা যায় তনিকে ‘স্ত্রী’ সম্বোধন করে দুইটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন লিখেছেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।’
জানা গেছে, উদ্যোক্তা তনির স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি মানসিব টেলিকমের মালিক এবং এমডি।

তবে বিয়ের বিষয়টি জানতে গণমাধ্যমের পক্ষ থেকে তনিকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (DMU) থেকে পড়ালেখা করেছেন। যুক্তরাজ্যেই বসবাস করছেন মো. সিদ্দিক। তার দেশের বাড়ি খুলনায়।

প্রসঙ্গত, তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত