ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

ফুটবল বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এখন পর্যন্ত মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু এবার বিশ্বকাপ ফাইনালে শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছে এই দুই দল। তবে সেটা ফুটবলে নয়, ফুটসাল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দুই প্রতিবেশী দেশ।

উজবেকিস্তানে গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। অন্য সেমিতে ইউক্রেনের মুখমুখি হয় ব্রাজিল। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সকে ৩–২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ইউক্রেনের বিপক্ষে ব্রাজিলের জয় একই ব্যবধানে।

অনেকটা ফুটবলের মতোই খেলা ফুটসাল। ফিফা বিশ্বকাপ ফুটসালে আর্জেন্টিনা প্রথম চ্যাম্পিয়ন হয় ২০১৬ সালে। ২০২১ সালের ফুটসাল বিশ্বকাপের ফাইনালে তারা হারে পর্তুগালের কাছে। এ নিয়ে তৃতীয়বারেরর মতো ফাইনালে উঠলো দলটি।

ব্রাজিল সর্বশেষ ২০১২ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ফুটসাল বিশ্বকাপের ফাইনালে খেলেছে। সেবার স্পেনকে ৩–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এরপর আর ফুটসালের ফাইনালে ওঠতে পারেনি তারা। এ নিয়ে দ্বিতীয়বার শিরোপার লড়াইয়ে নামছে তারা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত