ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার বিদেশে পাচার অর্থ ফেরাতে দুদক‌কে সহায়তা করবে জাতিসংঘ

বিদেশে পাচার অর্থ ফেরাতে দুদক‌কে সহায়তা করবে জাতিসংঘ

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহায়তা করবে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইউএনওডিসি’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো টেক্সিরার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে বৈঠ‌কে এই প্রতিশ্রুতি দেন।

রাজধানী ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনু‌ষ্ঠিত হয় এই বৈঠক।

বৈঠ‌কে ইউএনওডিসি প্রতিনিধিদের দুদকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে কমিশনের সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহায়তা চাওয়া হয়। পরে ইউএনওডিসি প্রতিনিধিরা পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে দুদককে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এ সময় দুদক কমিশনার মো. জহুরুল হক, মোছা. আছিয়া খাতুন, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও পরিচালক (মানি লন্ডারিং) গোলাম শাহরিয়ার চৌধুরী এবং ইউএনওডিসির অন্য প্রতিনিধিদের মধ্যে গ্লোবাল মেরিন ক্রাইম প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার ফিলিপ রেমস, শাহ নাহিয়ান ও তাসনিম বিনতে করিম উপস্থিত ছিলেন।

এর আগে, গত বছরের ৩১ জুলাই এই প্রতিনিধিরা দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে কমিশনের কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত