ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হ‌বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হ‌বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ইবিএফসিআই’র প্রতিনিধিদল

বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ২৬ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন ডা. ওয়ালি তাসার উদ্দিন।

উপদেষ্টা বলেন, পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনিবাসী বাংলাদেশিরা (এনআরবি) আমাদের সম্পদ। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ দেশ আমাদের আপনাদের সবার। সবাই মিলে এ দেশকে গড়তে হবে।

উপদেষ্টা এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অনিবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা বলেন, কৃষি আমাদের অর্থনীতির চালিকাশক্তি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের কৃষি খাতে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে।

অনিবাসী বাংলাদেশিদের কৃষি যান্ত্রিকীকরণে প্রয়োজনীয় সহযোগিতাসহ কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত