ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা বিএনপির তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে যা বললেন তামিম

বিএনপির তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে যা বললেন তামিম

তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খান।

শনিবার (১০ মে) বিকেল ৫টায় মঞ্চে ওঠেন তামিম ইকবাল। এর আগে, বেলা ৩টায় শুরু হয় এই আয়োজন। তামিম মঞ্চে ওঠলে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তাকে স্লোগানে স্বাগত জানান।

সমাবেশে যোগ দিয়ে তামিম বলেন, ‘‘আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান। তাই, স্পোর্টস নিয়েই কিছু কথা বলব।’’

তিনি বলেন, ‘‘এক সময় চট্টগ্রাম থেকে ৫-৬ জন জাতীয় দলে থাকত। কিন্তু, গত ১০-১৫ বছর সে রকম খেলোয়াড় উঠে আসেনি। আমরা কেন জাতীয় দলে যেতে পারিনি, দেখতে হবে।’’

ভবিষ্যতে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবলসহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে চট্টগ্রাম থেকে আরো খেলোয়াড় পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তামিম।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত