ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা বার্ষিক বেতন ৪০ লাখ ডলার, রিয়াল ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন মদ্রিচ?

বার্ষিক বেতন ৪০ লাখ ডলার, রিয়াল ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন মদ্রিচ?

সময় এসে গেছে, বিদায় বলার। ১৩ বছরের রুপকথার গল্প শেষ করে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ। সাদা জার্সিতে স্মরণীয় এক যুগ কাটিয়ে এবার তিনি পাড়ি জমাচ্ছেন ইতালির ফুটবল ঐতিহ্যের আরেক গর্ব এসি মিলানে।

রিয়ালের হয়ে ৫৯০টি ম্যাচ, ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি! এমন সাফল্যে মোড়া এক ক্যারিয়ার শেষ করাটা সহজ নয়। তাই হয়তো ঘরের মাঠে শেষ ম্যাচে চোখের কোণে পানি নিয়ে বিদায় জানিয়েছিলেন সমর্থকদের, হৃদয়ে রেখে গেছেন স্মৃতির পাহাড়।

তবে ক্যারিয়ারের গতি এখনো থামেনি। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পর্যায়ে তিনি নিজেকে ধরে রাখছেন। ৩৮ বছর বয়সেও পেশাদারিত্বে ঘাটতি নেই বলেই হয়তো তাকে নিতে আগ্রহী হয়ে উঠেছে ইতালির ক্লাব এসি মিলান।

যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারা নিশ্চিত করেছেন, ক্লাব বিশ্বকাপের পর এই ক্রোয়াট মহাতারকাকে দেখা যাবে লাল-কালো জার্সিতে।

আরও চমকপ্রদ তথ্য, এক বছরের চুক্তিতে মদ্রিচের বার্ষিক আয় হবে প্রায় ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি টাকা! সঙ্গে থাকছে বিশেষ পারফরম্যান্স বোনাসও।

যেখানে অনেকেই ক্যারিয়ারের শেষ প্রান্তে গিয়ে বড় মঞ্চ থেকে সরে দাঁড়ান, মদ্রিচ সেখানে যুদ্ধজয়ের তৃষ্ণা নিয়ে এসি মিলানের শিবিরে যোগ দিচ্ছেন। তার পায়ে এখনো যাদু আছে, আর মগজে খেলার দর্শন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত