ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন বাপ্পারাজের রহস্যজনক পোস্ট

বাপ্পারাজের রহস্যজনক পোস্ট

বাপ্পারাজ

এখন আর অভিনয়ে পাওয়া যায় না ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে। সিনেমায় তিনি ট্র্যাজেডি কিং খ্যাত নায়ক। বিরহে কাতর প্রেমিকের চরিত্রে তিনি আজও দর্শকের হৃদয়ে সবার সেরা। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় হাজির হন প্রায়ই।
রবিবার রাতে নিজের ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেছেন। সেই পোস্ট ভক্ত-শুভাকাক্সক্ষীদের মনে কৌতূহল ও উদ্বেগের জন্ম দিয়েছে। রাতে নিজের একটি ছবি পোস্ট করেন বাপ্পারাজ। ছবিতে তাকে দেখা যায় কালো চশমা পরা, গম্ভীর মুখে দূরে তাকিয়ে থাকতে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন মাত্র এক শব্দ, বিদায়। এই এক শব্দই যেন নাড়া দিয়েছে ভক্তদের মনে। পোস্টের নিচে মুহূর্তেই মন্তব্যের বন্যা বইতে শুরু করে। কেউ লিখেছেন, আপনি আমাদের সিনেমার ট্র্যাজেডি কিং, আপনার মুখে বিদায় শুনতে চাই না।
আরেকজন মন্তব্য করেছেন, এমন পোস্ট মন ভেঙে দেয়। আশা করি এটা শুধু নতুন কিছু শুরুর ইঙ্গিত। অনেকে ধারণা করছেন, হয়ত বাপ্পারাজ তার দীর্ঘদিনের বিরহময় চরিত্রের ইমেজ থেকে বের হয়ে নতুন ধারার চরিত্রে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ বলছেন, এটা তার পরবর্তী সিনেমার নামও হতে পারে। তবে অভিনেতা নিজে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
বাপ্পারাজ ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটান। ৯০ দশকে রোমান্টিক ও ট্র্যাজিক নায়ক হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। তার অভিনীত ‘প্রেমের সমাধি’ ছবির সংলাপ ‘চাচা, হেনা কোথায়’ এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত