ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা বাংলাদেশের নতুন কোচ কে এই সিমন্স

বাংলাদেশের নতুন কোচ কে এই সিমন্স

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাঁটাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও কোচ ফিল সিমন্স। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের দায়িত্ব পালন করবেন সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় সিমন্সকে না রাখলেও কাছাকাছি রাখতে হয়। খেলোয়াড়ি জীবনে বেশ সমৃদ্ধ ছিল তার ক্যারিয়ার। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতেন সিমন্স। নব্বই দশকে ওয়েস্ট ইন্ডিজের সোনালী সময়ের খেলোয়াড়দের অন্যতম সিমন্স।

ক্যারিবীয়দের জার্সিতে খেলেছেন খেলেছেন ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে। ৬ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৫ হাজার রান। উইকেট আছে নব্বইয়ের অধিক। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রয়েছে ১১ হাজারের বেশি রান। সেই সঙ্গে দুইশর বেশি উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে বেশ প্রসিদ্ধ সিমন্স। রয়েছে দুই যুগের কাছাকাছি দীর্ঘ অভিজ্ঞতা। ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেট বোর্ডের কোচিং দিয়ে ২০০১ সালে শুরু তার কোচিং ক্যারিয়ার। এরপর জিম্বাবুয়ের ক্রিকেট একাডেমি থেকে জাতীয় দলের ভারও বর্তায় তার কাঁধে।

২০০৭ সালে নেন আয়ারল্যান্ডের দায়িত্ব। তার হাত ধরেই বড় পরিবর্তনটা আসে আয়ারল্যান্ডের ক্রিকেটে। দীর্ঘ আট বছর আইরিশদের দায়িত্ব পালন করেন এই ক্যারিবীয়। তার অধীনে আসতে শুরু করে সাফল্য। চমকে দেয় বিশ্বকাপের মতো বড় আসরেও। তার অধীনে মোট ২২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে আয়ারল্যান্ড। যা কোনো আন্তর্জাতিক কোচ হিসেবে টানা সবচেয়ে বেশি দায়িত্ব পালনের রেকর্ড।

সিমন্সের এমন সাফল্যে দেখে তাকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। স্বদেশের ডাক উপেক্ষা করতে পারেননি সিমন্স। তার অধীনে ঘুরে দাঁড়ায় এলোমেলো উইন্ডিজ। ২০১৬ সালে ক্যারিবীয়দের জেতান দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।

এরপর ২০১৮ সালে আফগানিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নেন সিমন্স। বছরখানেক পর আবার ফেরেন ওয়েস্ট ইন্ডিজে। তার অধীনে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ক্যারিবীয়রা। এরপর থেকে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগেই সময় দিতে শুরু করেন তিনি। পিএসএল, সিপিএলসহ বিভিন্ন দেশের লিগে দায়িত্ব পালন করেন।

তার অধীনে সবশেষ তি-টোয়েন্টি বিশ্বকাপে চমকে দিয়েছিল পাপুয়া নিউগিনি। এবার দায়িত্ব নিলেন নাজমুল হোসেন শান্তদের। তাও চরম দুঃসময়ে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে বাংলাদেশে অ্যাসাইনমেন্ট শুরু করবেন সিমন্স। দেখা যাক, লাল-সবুজের ক্রিকেটে আলো ছড়িয়ে স্বদেশী গর্ডন গ্রিনিজের মতো আলোকিত করতে পারেন কী না সিমন্স।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত