ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার বাংলাদেশি চার জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

বাংলাদেশি চার জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

কক্সবাজারে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে চার জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ড্রামের ভেলা দিয়ে নাফ নদীতে মাছ ধরতে যান কয়েকজন জেলে। এসময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নৌকাসহ অপহরণ করে নিয়ে যায়। এ সময়  কয়েকজন জেলে সাঁতরে তীরে ফিরে আসেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, ‘‘আরাকান আর্মির কারণে নদীতে নামলেই আতঙ্ক কাজ করে। প্রায় সময়ই এমন ঘটনা ঘটে। আজও চারজন জেলে ধরে নিয়ে যাওয়ার খবর পেলাম।’’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত