ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুনঃ আসিফ মাহমুদ

বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুনঃ আসিফ মাহমুদ

ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সব যুব সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২২ আগস্ট) উপদেষ্টার বরাত দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সব যুব সংগঠনের সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে যে, ফেনীসহ ১২টি জেলার বন্যার্ত মানুষের সেবায় আপনারা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন।’

‌‘যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের সংগ্রামী যুব সমাজ সেবার ব্রত নিয়ে কাজ করতে পারে। এবারের বন্যায় সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধে আমরা জয়ী হবো আশা করি।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত