ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো দ্বিতীয় চিন্তা নেই: ড. আসিফ নজরুল

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো দ্বিতীয় চিন্তা নেই: ড. আসিফ নজরুল

ছবিঃ সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং এ বিষয়ে কোনো দ্বিতীয় চিন্তা নেই।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রক্রিয়ার কাজ চলছে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে জুলাই সনদ নিয়ে আলোচনায় অংশ নিয়েছে। এই নিষ্ঠার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তার ভাষায়, “আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমি জানি না তারা কি করবেন। তবে আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন।”

উপদেষ্টাদের সমালোচনা ও রাজনৈতিক চাপের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলোও এখন উপদেষ্টাদের হুমকি দিচ্ছে, নানা সমালোচনা করছে। এটিকে গণতান্ত্রিক উত্তোরণ বলা যায়।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত