ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব পাকিস্তান-ভারত যুদ্ধে বিমান বিধ্বস্ত নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

পাকিস্তান-ভারত যুদ্ধে বিমান বিধ্বস্ত নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক সংঘাত নিয়ে নতুন তথ্য দিয়েছেন। এবার তিনি দাবি করেছেন, সেই সংঘাতে মোট ৮টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, যদিও এর আগে তিনি বলেছিলেন ৭টি বিমান ধ্বংস হয়েছিল।

ট্রাম্পের দাবি, তার কঠোর অবস্থান ও হুমকির কারণেই শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার রাতে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমি গত আট মাসে ৮টি যুদ্ধের অবসান ঘটিয়েছি— এর মধ্যে কসোভো-সার্বিয়া, কঙ্গো-রুয়ান্ডা এবং পাকিস্তান-ভারতের সংঘাতও রয়েছে।

তিনি বলেন, সেই সময় আমি দুই দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তির বিষয়ে কাজ করছিলাম। হঠাৎ একদিন দেখি খবরের শিরোনাম— ওরা যুদ্ধ শুরু করেছে। ৭টি বিমান ধ্বংস, আরেকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ মোট ৮টি বিমান কার্যত ভূপাতিত।

ট্রাম্প দাবি করেন, যতক্ষণ না ভারত ও পাকিস্তান শান্তিতে সম্মত হয়, ততক্ষণ তিনি তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি না করার হুমকি দিয়েছিলেন।

তিনি বলেন, আমি বলেছিলাম, যদি যুদ্ধ করো, আমি তোমাদের সঙ্গে কোনো বাণিজ্য করব না। একদিন পরই ফোন পেলাম— তারা শান্তি মেনে নিয়েছে। আমি বললাম, দারুণ! এখন আমরা বাণিজ্য করতে পারি।

এর আগে চলতি বছরের মে মাসে ট্রাম্প বলেছিলেন, ওই সংঘাতে পাঁচ থেকে ৭টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রশংসাও করেন তিনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত