ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ পরমাণু শক্তি অর্জনের পথে সৌদি আরব!

পরমাণু শক্তি অর্জনের পথে সৌদি আরব!

সৌদি আরবকে মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু এর মধ্যে একটি অদৃশ্য শর্ত রয়েছে। আর তা হলো- ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা। শুধু তাই নয়, ইরানের আগে মধ্যপ্রাচ্যে সৌদিকে পারমাণবিক শক্তি অর্জনে সহায়তারও টোপ দেওয়া হয়েছে। এসব বিষয়ে একান্তে আলোচনা করতেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেছেন যুবরাজ সালমান। গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, সব ঠিক থাকলে হোয়াইট হাউসে ওই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে। খবর ইয়াহু নিউজের। রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য এ বছরের শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।  তবে নাম গোপন করার শর্তে আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সফরের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিভিল পারমাণবিক সহযোগিতা চুক্তির কাঠামো স্বাক্ষর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ঠিক থাকলে এদিনই চুক্তি স্বাক্ষর করতে পারেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত