ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ নিউইয়র্কে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

নিউইয়র্কে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউইয়র্কে পা রাখলে গ্রেপ্তার করা হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “নিউইয়র্ক একটি আন্তর্জাতিক আইনের শহর। এখানে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানো হবে এবং আইসিসির পরোয়ানাও সম্মান করা হবে—তা নেতানিয়াহুই হোন, কিংবা ভ্লাদিমির পুতিন।”

সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে এসব মন্তব্য তুলে ধরা হয়।

নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরই এ সতর্কবার্তা দেন নবনির্বাচিত মেয়র। পরে এবিসি৭-এ দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে মামদানি বলেন, “নিউইয়র্কবাসীরা চান তাদের নেতারা নীতি ও মূল্যবোধে দৃঢ় থাকুক। তাই আইসিসির পরোয়ানাগুলো বাস্তবায়নের আইনি সব সম্ভাবনাই খতিয়ে দেখা উচিত।”

নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে জানিয়েছিলেন, আইনগত সুযোগ থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে দ্বিধা করবেন না, কারণ নিউইয়র্ক আন্তর্জাতিক মানবাধিকার নীতিকে গুরুত্ব দিতে চায়।

মামদানি আরও বলেন, তিনি কোনো নতুন আইন করতে যাচ্ছেন না; বরং বিদ্যমান আইনের মধ্যেই সম্ভাব্য সব পদক্ষেপ বিবেচনা করবেন। তার ভাষায়, “ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিজের আইন বানাই না। আমরা যেসব আইন পেয়েছি, সেগুলোর মধ্যেই সব সম্ভাবনা অনুসন্ধান করব।”

তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্র আইসিসির রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশ নয়। তবে তার মতে, নিউইয়র্কের উচিত আইনের সীমার মধ্য থেকে আন্তর্জাতিক আদালতের পরোয়ানাগুলো সম্মান করার চেষ্টা করা।

উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি বিদায়ী মেয়র অ্যাডামসের মেয়াদ শেষ হলে জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি হবেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত