নায়িকা শুধু পর্দার মানুষ নন, তিনি অনেকের অনুপ্রেরণার উৎস। তাঁর ফিটনেস, স্টাইল, আর আত্মবিশ্বাস দেখে সাধারণ মেয়েরা শেখে কিভাবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। নায়িকারা আমাদের দেখান, নিজের ফিগার অনুযায়ী সঠিক পোশাক পরলে প্রতিটি মেয়েই হতে পারে আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী।
নায়িকা মানেই ফ্যাশনের প্রতিচ্ছবি। তাঁর প্রতিটি লুক, পোশাকের ধরন, আর উপস্থাপনা যেন ফ্যাশন দুনিয়ার পাঠশালা। কোন গড়নের সাথে কোন পোশাক মানায়, এই ধারণা গুলো অনেক মেয়েই নেয় তাদের প্রিয় নায়িকাদের কাছ থেকে। নায়িকারা শুধু সৌন্দর্য নয়, আত্মবিশ্বাসেরও প্রতীক।
নায়িকা মানেই এক অনুপ্রেরণা।
তাঁকে দেখে শেখা যায় কীভাবে নিজেকে সুন্দর, ফিট ও আত্মবিশ্বাসী রাখা যায়। স্টাইল শুধু পোশাকে নয়, এটা এক ধরণের অভিব্যক্তি,যা নায়িকারা আমাদের শিখিয়ে দেন প্রতিদিন ।
তাছাড়া নায়িকাকে অতিকথন মানে প্রয়োজনের অধিক কথা বলা মানায় না। যখন তখন অকারণেই বিশাল হা করে হাসি দেয়া মানায় না। হাসির মাধ্যমেও একটা নায়িকার ব্যক্তিত্ব ফুটে উঠে। তাই নায়িকার হাসির মধ্যেও সৌন্দর্য খোঁজার চেষ্টা করে সাধারণ মানুষেরা।
একজন নায়িকা ছোট পোশাক পড়ুক অথবা বড় পোশাক, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু খেয়াল রাখতে হবে যেনো তাকে স্টাইলিশ,ফ্যাশনেবল ও কনফিডেন্ট লাগে কিন্তু ভালগার বা অশ্লীল যেনো না লাগে । এটাও একটা নায়িকার ফ্যাশন সেন্স ও পারসোনালিটির পরিচয় বহন করে।
বুবলীকে চরিত্রের বাইরে একদমই ছোট পোশাকে দেখা যায় না। তবে বুবলীর একজন ভক্ত হিসেবে বুবলীকে সব ধরণের পোশাকেই দেখতে চাই, যেগুলো তার ফিগারের সাথে যায়। মা হওয়ার পরেও বুবলী খুব চমৎকার ভাবে নিজের ফিটনেস মেইনটেইন করে যাচ্ছে, যেটা অনেক নারীর জন্য অনুপ্রেরণাদায়ক। তাই সে চাইলে যে কোনো ধরণের স্টাইলিশ পোশাক পড়তে পারে।
