ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ পাঠশালা নতুন উপাচার্যে স্বপ্ন পূরণ জবির

নতুন উপাচার্যে স্বপ্ন পূরণ জবির

১৮৫৮ সালে প্রতিষ্ঠিত পুরান ঢাকার ব্রাহ্ম স্কুলের পরিবর্তিত রূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাসের মাধ্যমে এটি পরিপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টি নিজের অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য পেল।

জবির নতুন ও সপ্তম উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নিয়োগ পাওয়া প্রথম উপাচার্য তিনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে কোনো এক জ্যেষ্ঠ অধ্যাপককে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ এর ১০(১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে (অবসরপ্রাপ্ত) এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। দায়িত্ব পালনকালে তিনি অবসর–অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতন–ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, অনেক বড় একটি দায়িত্ব পেয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্সির জন্য কাজ করবো।

এদিকে, নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত