ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ দুবাইয়ের আকাশে উড়লো প্রথম বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি

দুবাইয়ের আকাশে উড়লো প্রথম বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে এগোচ্ছে। সম্প্রতি দুবাইয়ে চারজন যাত্রী বহনযোগ্য একটি বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সফলভাবে উড়ানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই জনসাধারণ এই যানটি ব্যবহার করতে পারবে।

দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে এয়ার ট্যাক্সির সফল উড্ডয়নের খবর দেয়, এবং তিনি প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক জবি এভিয়েশনের সহযোগিতায় নির্মিত এই বিমান মারঘাম থেকে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল পর্যন্ত উড়েছে। এটি সম্পূর্ণ বিদ্যুতে চলবে, সর্বোচ্চ ৩২০ কিমি/ঘণ্টা বেগে উড়তে পারবে এবং ১৬০ কিমি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

পরবর্তী ধাপে শহরের মধ্যে ট্রায়াল ফ্লাইট চালানো হবে। স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রথম এয়ার ট্যাক্সি ভার্টিপোর্ট নির্মাণ শুরু করেছে, যেখানে দুটি অবতরণ প্যাড ও আধুনিক যাত্রী সুবিধা থাকবে।

ক্রাউন প্রিন্স শেখ হামদান বলেন, “এই উদ্ভাবনের লক্ষ্য হলো শহরের পরিবহন নেটওয়ার্ককে একীভূত করা, যাতে দুবাই আরও পথচারী ও সাইকেলবান্ধব হয়ে ওঠে এবং শহরজীবনের মান উন্নত হয়।”

শুধু এয়ার ট্যাক্সি নয়, দুবাইয়ে আরও বেশ কিছু প্রকল্প চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে মেট্রোর ব্লু লাইনের সম্প্রসারণ, যা ২০২৯ সালের মধ্যে ১৩১ কিমি পর্যন্ত বিস্তৃত হবে, ২২৬ কিমি নতুন রাস্তা, ১১৫টি সেতু ও সুড়ঙ্গ এবং ১১টি প্রধান করিডর। এছাড়া শহরজুড়ে হাজার হাজার কিলোমিটার হাঁটার পথ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দুবাইয়ের চলাচল ব্যবস্থা আরও উন্নত হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত