ঢাকা শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ দলবেঁধে পরিবারের সবাই খাচ্ছে ইঁদুরের রোস্ট

দলবেঁধে পরিবারের সবাই খাচ্ছে ইঁদুরের রোস্ট

ছবি: সংগৃহীত

মাঠে ছোট একটি প্রাণীকে ধরা হচ্ছে, পরক্ষণেই তা পরিষ্কার করে আগুনে পুড়িয়ে রান্না করা হচ্ছে। এই ভিডিওটি প্রথমবারের মতো যিনি দেখবেন, তার মনে হয়তো এক ধরনের বিস্ময় বা অস্বস্তিও জাগতে পারে। কিন্তু ব্যতিক্রমী এই রান্নার সঙ্গে জুড়ে আছে শত বছরের ঐতিহ্য, একটি সম্প্রদায়ের গর্বের ইতিহাস এবং এক তরুণীর সাহসী উদ্যোগ।

ভিডিওটির মূল চরিত্র এক তরুণী, যিনি নিজেকে-অ্যামবও গার্ল হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। তিনি ক্যামেরার সামনে হাসিমুখে বলেন, এটাই আমাদের খাবার, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। তারপর হাতে ধরে রাখা রোস্ট করা ইঁদুরের মাংস দেখিয়ে জানান, এই খাবার তাদের সমাজে বহু বছর ধরে সবাই খেয়ে আসছে। এ সময় তার চোখে-মুখে কোনো লজ্জা নয়, বরং ফুটে ওঠে এক ধরনের গর্ব।

ভিডিওটি ভাইরাল হতেই অনলাইনে অনেকেই তার সাহসী উপস্থাপনাকে ভালোভাবে নেননি। কেউ কেউ তিরস্কারও করেছে, কেউ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এমনকি তার মাথার চুলকে ইঁদুরের লোমের সঙ্গেও তুলনা করেছে। কিন্তু অ্যামবও গার্ল, যার আসল নাম রোসেল সুলিন-আই মাসালুন তিনি এতে একটুও ভেঙে পড়েননি। বরং আরও আত্মবিশ্বাস নিয়ে বলেন, এই সমালোচনা আর কটু কথাগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলছে।

তার ফেসবুক ভিডিও সিম্পলিং কিনাবুহি সা ত্রিবু বা গোষ্ঠীর সহজ জীবন ইতোমধ্যে দেড় মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটিতে দেখা যায়, পরিবারের সবাই মিলে কীভাবে ধানক্ষেতে ইঁদুর ধরে, আগুনে পুড়িয়ে রান্না করে, তারপর নানা পদ তৈরি করছে। তিনি জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এই খাদ্যসংস্কৃতি চলে আসছে যা এখনো টিকে আছে। মাসালুন বলেন, আমাদের বাবা-মা আমাদের শিখিয়েছেন, তাদের বাবা-মা তাদের শিখিয়েছিলেন, আর এখন আমরা আমাদের সন্তানদের শেখাচ্ছি।

রোসেলের অনুসারীর সংখ্যায় এখন ২ লাখেরও বেশি। তার ভিডিওগুলো শুধু খাবার নিয়ে নয়, বরং গোটা আদিবাসী গোষ্ঠীর জীবনের প্রতিদিনকার গল্প বলে। যেখানে জল আনা থেকে শুরু করে রান্না করা, গান গাওয়া, পাহাড়ে হেঁটে বেড়ানোসহ সবকিছুই যেন এক জীবন্ত সংস্কৃতির দলিল।

ব্যতিক্রমী আর বৈচিত্র্যময় এমন জীবনযাত্রার দেখা মেলে ফিলিপাইনের বুকিডন প্রদেশে। এখানে লাঙ্গিলান মানোবো গোষ্ঠীর মানুষ এখনো তাদের পূর্বপুরুষের জীবনধারা আঁকড়ে ধরে রেখেছে। আধুনিক এআই আর সোশ্যাল মিডিয়ার যুগে তাদের এই রোস্টেড রডেন্ট খাবারটি শুধুই ভাইরাল হয়নি, বরং এক আদিবাসী কণ্ঠস্বরকে সরাসরি তুলে ধরেছে গোটা দুনিয়ার সামনে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত