ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ পাঠশালা ঢাবির আইন বিভাগের ৪ শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি

ঢাবির আইন বিভাগের ৪ শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি

বয়কট হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চার শিক্ষক একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অবস্থান নেওয়ায় অফিস কক্ষে তাদের তালাবদ্ধ করে রাখেন একই বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তাদের কেন স্থায়ী বহিস্কার করা হবে, সে মর্মে ছয়টি কারণ উল্লেখ করেন শিক্ষার্থীরা।

এর আগে, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান ও স্বৈরাচারী সরকারের পক্ষে বিভিন্ন সময়ে অবস্থান নেওয়ার অভিযোগে আইন বিভাগের শিক্ষার্থীরা ওই চার শিক্ষককে বয়কট করেন।

বয়কট হওয়া শিক্ষকরা হলেন- অধ্যাপক ড. রহমতুল্লাহ, অধ্যাপক ড. জামিলা আহমেদ চৌধুরী, আজহার উদ্দিন ভুইঁয়া এবং শাহরিমা তানজিম অর্ণি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আইন বিভাগের শিক্ষার্থীরা ওই চার শিক্ষককে তালাবদ্ধ করেন।

এর ১ ঘণ্টা পরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উপ-উপাচার্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে বিষয়টি দেখভাল করার আশ্বাস দিলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান এ চার শিক্ষক।

এ সময় ওই শিক্ষকদের স্থায়ী বহিস্কারের দাবি জানিয়ে আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্থায়ী বহিস্কারের ছয়টি কারণ সম্বলিত স্মারকলিপি উপ-উপাচার্যকে (প্রশাসন) প্রদান করেন।

শিক্ষার্থীদের উল্লেখিত কারণগুলোর মধ্যে রয়েছে- জুলাই-আগস্ট বিপ্লবে নেতিবাচক ভূমিকা; ১৬ জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদের নিজ বাসভবনে আশ্রয় দেওয়া; শিক্ষার্থীদের চোর অপবাদ দেওয়া; শিক্ষার্থীদের ডিজিএফআই এর মাধ্যমে দেখে নেওয়ার ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করা; গত রমজানে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলাকে অন্য রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে নিউট্রালাইজ করা এবং আন্দোলন চলাকালে নীল দলের মিছিলে গিয়ে গণহত্যার সমর্থন করা।

স্মারকলিপিতে বলা হয়েছে, উল্লেখিত কারণসহ নানাবিধ অভিযোগে আইন বিভাগের কতিপয় শিক্ষককে শিক্ষার্থীরা বয়কট করেছে। কিন্তু গণহত্যাকারী ও স্বৈরাচারের এসব দোসরদের ষড়যন্ত্রমূলকভাবে পুনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে। আমরা এ দোসরদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের আবেদন জানাচ্ছি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত