ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন: রিজভী

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন: রিজভী

ফাইল ছবি

এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রবিবার (৮ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, “ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন। কারণ ডিসেম্বরে শীতকাল, মানুষ অবলীলায় ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে। নির্বিঘ্নে ভোট দিতে পারে। এই সময়ে সব পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়। এই সময়ের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন, জনসমর্থিত হবেন। অন্তর্বর্তী সরকার যেকোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনোদিকে হেলে পড়ে না এটাই প্রমাণ হবে।”

রিজভীর বলেন, “এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয়। তীব্র গরমের পাশাপাশি মাসজুড়ে থাকবে এইচএসসিসহ গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা।”

এপ্রিল মাসে নির্বাচনের প্রস্তাব কেবলমাত্র দু-একটি দলের পক্ষ থেকেই এসেছে জানিয়ে তিনি বলেন, “এটি দেশের সব রাজনৈতিক দলের সম্মিলিত মত নয়।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত