ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ট্রাম্প কি তৃতীয়বার প্রেসিডেন্ট হচ্ছেন?

ট্রাম্প কি তৃতীয়বার প্রেসিডেন্ট হচ্ছেন?

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন কিনা তা নিয়ে আলোচনা করেছেন।

সোমবার (২৯ অক্টোবর) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, চাইলে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন। তবে সঙ্গে সঙ্গেই বলেন, আমি এটা করব না, এটা ঠিক হবে না।

তবে সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যানন দাবি করেন, ট্রাম্প ২০২৮ সালের পরও ক্ষমতায় থাকতে পারেন। এমন অনেক বিকল্প নাকি বিবেচনায় রয়েছে। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি।

তবে ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানে সংযোজিত ২২তম সংশোধনী অনুযায়ী কোনও ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবেন না। অন্যদিকে ১২তম সংশোধনীতে বলা হয়েছে, যে ব্যক্তি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে অযোগ্য সে ভাইস প্রেসিডেন্ট পদেও যোগ্য হবেন না। ফলে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে বা অন্য কোনও সাংবিধানিক কৌশলে ট্রাম্পের তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের সম্ভাবনা কার্যত বন্ধ।

অন্যদিকে ২২তম সংশোধনী বাতিল বা পরিবর্তন করতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোটে অনুমোদন পেতে হবে এবং পরবর্তীতে অন্তত ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশ আইনসভা থেকে অনুমোদন নিতে হবে। যা বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় প্রায় অসম্ভব।

হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস স্যাম্পলের বলেন, এই সংশোধনী বাতিল করা প্রায় অসম্ভব। এজন্য কংগ্রেসের দুই-তৃতীয়াংশ এবং রাজ্য আইনসভার তিন-চতুর্থাংশ সমর্থন দরকার।

দ্বিতীয় মেয়াদের শেষে ট্রাম্পের বয়স হবে ৮২ বছর। যার ফলে তৃতীয় মেয়াদে তার নেতৃত্ব বাস্তবিক দিক থেকেও প্রশ্নের মুখে পড়বে।  এখন পর্যন্ত ট্রাম্প ২০২৮ সালে তৃতীয় মেয়াদের প্রার্থী হবেন, এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে তার বক্তব্য ও ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত থেকে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত