ঢাকা শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ জীবননগরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

জীবননগরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

এ,আর,ডাবলু: চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি

মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর বিট পুলিশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময় জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে মনোহরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে মনোহরপুর ইউনিয়ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল।

উদ্বোধন শেষে সারাদেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহেদ,জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, জীবননগর থানার কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ১১টি বিট পুলিশিং কার্যালয় থাকবে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়, দরকার জনগণের আন্তরিকতা ও সহযোগিতা। যে কোন অপরাধের তথ্যাদি নির্ভয়ে আমাকে জানান,আপনাদের জন্য আমার ফোন দিন রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত