ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ল

জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, নির্বাচন ও গণভোট—উভয়ের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ডিংয়ের জন্য।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার সময় বাড়ায় সাংগঠনিক প্রস্তুতি ও ভোটার উপস্থিতি—দুই দিক থেকেই কমিশন ইতিবাচক ফল আশা করছে।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না
নির্বাচন কমিশনার জানান, আপাতত বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে রাখা হবে না। প্রয়োজনীয় জনবল ও অন্যান্য দপ্তরের সহায়তায় দায়িত্ব বণ্টন করা হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত