ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার জমির বিরোধে তিন ভাইয়ে মারামারি, ঠেকাতে গিয়ে আহত ৪

জমির বিরোধে তিন ভাইয়ে মারামারি, ঠেকাতে গিয়ে আহত ৪

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে নারীসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নীলা মাঠ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ করতে তিন ভাই আশরাফ হোসেন চৌধুরী, রিটো চৌধুরী ও মিতুল চৌধুরী পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। সোমবার দুপুরে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে তিন ভাই দেশীয় অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে আহত করেন। ঠেকাতে গিয়ে আশরাফ হোসেন চৌধুরীর স্ত্রী তহমিনা খানম, ছেলে জুন্নুন চৌধুরী এবং মিতুল চৌধুরী স্ত্রী রিজভী চৌধুরী, ছেলে জোবায়ের চৌধুরীকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত