ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন জন্মদিনের প্রথম প্রহরে ছেলের সঙ্গে কেক কাটালেন অপু বিশ্বাস

জন্মদিনের প্রথম প্রহরে ছেলের সঙ্গে কেক কাটালেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের আজ জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে যায় ভক্তদের উচ্ছ্বাসে। অনুরাগী ও সহশিল্পীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন অপুর টাইমলাইন। তবে জন্মদিনের সবচেয়ে মধুর মুহূর্তটি আসে মধ্যরাতে— যখন একমাত্র ছেলে আব্রাম খান জয় কেক কেটে মাকে শুভেচ্ছা জানায়।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, বেগুনি রঙের জন্মদিনের একটি কেকের সামনে বসে আছেন মা-ছেলে। ছোট্ট জয় মিষ্টি কণ্ঠে বলে ওঠে, “মম? হ্যাপি বার্থডে!”— এরপর শুরু হয় কেক কাটার আয়োজন।

ভিডিওর এক মজার মুহূর্তে দেখা যায়, জয় বারবার চেষ্টা করেও কেকের মোমবাতি ফুঁ দিয়ে নিভাতে পারছিল না। শেষে অপু নিজেই ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দেন, হেসে বলেন, “চলো এবার কেক কাটি!” মা-ছেলে একসঙ্গে কেক কেটে একে অপরকে খাইয়ে দেন— আনন্দে মুখর হয়ে ওঠে দৃশ্যটি।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে মুহূর্তেই। ভক্ত থেকে শুরু করে সহকর্মী তারকারাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।

প্রসঙ্গত, অপু বিশ্বাসের জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর, বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এসকে লেনে। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ফটোশুট, স্টেজ পারফরম্যান্স ও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে।
ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন—বিশেষ করে প্রাক্তন স্বামী শাকিব খান ও ছেলে জয়কে ঘিরেও প্রায়ই আলোচনায় আসেন এই নায়িকা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত