ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ চীনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চীনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের (পরীক্ষা) অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার ও কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে আমরা চায়নার সঙ্গে আলোচনা করেছি। এর আগে আমরা অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করেছি। চায়নার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল তাদের সিনোভ্যাক কোম্পানি বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। বাংলাদেশে তারা কিছু পরীক্ষাও করতে চায়, ট্রায়াল করতে চায়। সে বিষয়ে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। ভ্যাকসিনের সব বিষয়ে আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।’

তিনি আরও বলেন, আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, যে ট্রায়াল করতে দেব। যারা স্বেচ্ছায় আসবে তাদের ওপরই শুধু ট্রায়াল হবে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত এবং সিনোভ্যাক কোম্পানিকেও আমরা এই কথা জানিয়ে দিয়েছি।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের এ সংখ্যা গতকালের (২৬ আগস্ট) চেয়ে কম। আজকের ৪৫ জনসহ এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১২৭ জনে।

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৩৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪ হাজার ৫৮৩ করোনা রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন আরো ৩ হাজার ২৭৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ফেরাদের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জনে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত