ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় চাঁদপুরে জাহাজে হামলায় নিহত বেড়ে ৭

চাঁদপুরে জাহাজে হামলায় নিহত বেড়ে ৭

দুর্বৃত্তদের হামলায় চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে আহত আরও দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, গুরুতর আহত তিনজনকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

এর আগে দুপুরে নদীর ঈশানবালা এলাকায় থেমে থাকা এমভি আল বাকেরা থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের হত্যা করে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাহাজের বিভিন্ন রুম থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজন মারা যান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত