চট্টগ্রামের রাঙ্গনীয়ার অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি রুবেল সিকদার (৩০) নামের এক কৃষককে ছুরিকাঘাতের মাধ্যমে প্রকাশ্যে হত্যা করে।
শনিবার (১৫ আগস্ট) ফুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাঙ্গুনীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিফাত বলেন, হাসপাতালে নিয়ে আমার আগেই ওই যুবক মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ঐ চিকিৎসক।
নিহত রুবেল উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া সিকদার বাড়ি এলাকার আমিন সিকদারের ছেলে। সে কয়েকবছর আগে মধ্যপ্রাচ্য থেকে স্থায়ীভাবে দেশে চলে আসে এবং দীর্ঘদিন ধরেই বাড়িতে থেকেই কৃষিকাজ করতেন।
বাবা আমিন সিকদার বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা বাজারে প্রকাশ্যে তাকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় কিছু লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তবে কি কারণে খুন করেছে,কারা খুন করেছে কেউ কিছু বলতে পারছেন না।
রাঙ্গুনীয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বুকে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার নেপথ্যের বিষয় বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। থানায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
