ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করল ইসরাইলি মন্ত্রিসভা

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করল ইসরাইলি মন্ত্রিসভা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং ৭২ ঘণ্টার মধ্যে সেখানে আটক ইসরাইলি পণবন্দীদের হস্তান্তরের প্রক্রিয় শুরু হবে।
মধ্যস্থতাকারীরা চুক্তিটি ঘোষণা করার প্রায় ২৪ ঘণ্টা পর, শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইসরাইলি মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তিতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরাইলি পণবন্দীদের হস্তান্তর এবং গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা থেকে ইসরাইলি বাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করার কথা বলা হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, ‘সরকার এইমাত্র জীবিত ও নিহত সব পণবন্দীকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে।’
চুক্তি ঘোষণার পর ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। গাজায় দুই বছরের যুদ্ধের অবসানের জন্য একে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। ইসরাইলের যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাস প্রধান খলিল আল-হায়্যা বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা পেয়েছেন।

এদিকে ইসরাইলি সরকারের একজন মুখপাত্র বলেছেন, সরকার চুক্তি অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। গাজায় আটক ইসরাইলি পণবন্দীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়া হবে।

চুক্তিটি কার্যকর হলে, খাদ্য ও চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাকগুলো গাজায় প্রবেশ করবে। দুই বছর ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। তারা বিভিন্ন শরণার্থীশিবিরের তাঁবুতে বসবাস করছেন।

সূত্র : রয়টার্স

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত