ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ গণমাধ্যম’র বৈষম্য দূর করবে সরকার: শফিকুল আলম

গণমাধ্যম’র বৈষম্য দূর করবে সরকার: শফিকুল আলম

গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে সংবাদকর্মীদের প্রতিটি বিভাগের বেতন কাঠমোসহ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেছেন, বৈষম্যহীন দেশ গড়তে হলে গণমাধ্যমে সাম্য নিশ্চিত করা জরুরি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিকেতনে সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালকসহ সকল ব্রডকাস্টারদের সংগঠন ‘অল ব্রডকাস্টার্স কমিউনিটি- এবিসি’ ও আর্থিক প্রতিষ্ঠান ‘ওয়াইজার গেটস ‘এর যৌথ আয়োজনে ‘মানি মুভস ফর বাংলাদেশ টু পয়েন্ট ও’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি।

প্রযুক্তির উন্নয়নে বর্তমান সময়ে গণমাধ্যমের আকার বাড়ার পাশাপাশি পরিবর্তন হয়েছে কাজের ধরনও। সেক্ষেত্রে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজের ধরন অনুযায়ী বেতন, সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, প্রতিটি গণমাধ্যমের সংবাদ তৈরি ও সম্প্রচারে সংবাদ বিভাগের সম্পাদক, রিপোর্টার, ভিডিওগ্রাফার কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেক্ষেত্রে কর্মী হিসেবে সকলের প্রাপ্য নিশ্চিত হওয়া উচিত। এসময় গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে সংবাদকর্মীরা প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন এবিসির আহ্বায়ক চৌধুরী দৌলত জাফরি, এডহক কমিটির সদস্য এস এ টিভির রিপোর্টার ও উপস্থাপক রিফাত শিশির, সদস্য রশিদ কামালসহ আরো অনেকে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত