ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন খ্যাতি পেয়ে গরিব মা-বাবা ও স্ত্রীকে অস্বীকার! পরিচয় দিতে লজ্জা পায়

খ্যাতি পেয়ে গরিব মা-বাবা ও স্ত্রীকে অস্বীকার! পরিচয় দিতে লজ্জা পায়

ছবিঃ সংগৃহীত।

দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি ‘রিপন ভিডিও’ নামেই পরিচিত, তার বিরুদ্ধে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে গরিব মা-বাবাকে অস্বীকার করার গুরুতর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেসরকারি টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, রিপনের মা অভিযোগ করেছেন যে, তার ছেলে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও লজ্জা পান। তিনি জানান, রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকেন এবং তাদের ভরণপোষণ দেন না।

রিপনের মা বলেন, “খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে। ও বাড়ি করেছে।” তিনি নিশ্চিত করেন যে, রিপনের বিয়ে পারিবারিকভাবে হয়েছে এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অনুসন্ধানী প্রতিবেদনে রিপন মিয়াকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি মিথ্যা তথ্য দেন। স্ত্রী ও দুই সন্তান থাকার কথা অস্বীকার করে তিনি দাবি করেন, “বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন?” যাকে তার স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী বলে রিপন দাবি করেন।
অন্যদিকে, রিপন মিয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সাংবাদিকদের বিরুদ্ধে ভিন্ন অভিযোগ আনেন। তিনি বলেন, অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। রিপনের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছেলে তাদের অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেছেন তার মা। মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন, “আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক। সে বড় হইছে আরো বড় হোক, দোয়া করি।”

তবে রিপনের বাবা আফসোস করে জানান, প্রথমে তিনি রিপনকে ভিডিও বানাতে সহযোগিতা করতেন, কিন্তু পরে ছেলে তাকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে কাজ শুরু করে। সেই আক্ষেপে এখন তিনি ছেলের ভিডিও দেখেন না। বাবার দাবি, রিপন ভরণপোষণ না দিলেও খোঁজ-খবর নেন। সাংবাদিক বক্তব্য নিতে চাইলে শুরুতে রিপন মিয়া ইন্টারভিউ দিতেও রাজি হননি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত