ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত হবে, শেষ মিটিং কবে

ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত হবে, শেষ মিটিং কবে

রাঙামাটিতে প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার ফরিদা আখতার

ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা সেভাবেই হবে এবং সেই প্রক্রিয়া অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার ফরিদা আখতার।

তিনি বলেন, ‍“নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকারের যে কাজগুলো করার কথা, আমরা করে যাব। ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত হবে, কবে শেষ ক্যাবিনেট মিটিং হবে।”
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপেদেষ্টা সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা তাদেরকে সময় নির্ধারণ করে দেব আর তারা সে অনুযায়ী তফসিলের তারিখ দেবে বিষয়টি এমন নয়।”

সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ড্রেজিং না হওয়ায় কাপ্তাই হ্রদের নাব্য কমে এসেছে। ফলে সারা বছর মাছ পাওয়া যায় না। মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের প্রতিমাসে ২০ কেজি চাল দেওয়া হয়, তা বাড়িয়ে ৪০ কেজি করার দাবি জানান তারা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত