ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ কাশ্মিরে আশুরার মিছিলে পুলিশের গুলি

কাশ্মিরে আশুরার মিছিলে পুলিশের গুলি

কাশ্মিরে আশুরার মিছিলে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিয়াদের এ মিছিলে হামলার ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মহররমের ১০ তারিখ উপলক্ষে শনিবার এ মিছিলের আয়োজন করে হিমালয়ান অঞ্চলটির মানুষজন।

প্রত্যক্ষদর্শী জাফর আলি বার্তা সংস্থা এএফপিকে জানান, মিছিলটি কাশ্মিরের শ্রীনগরের পার্শ্ববর্তী বেমিনা এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শান্তিপূর্ণই ছিল। এ সময় সরকারি বাহিনীর অনেক সদস্য উপস্থিত ছিলেন। সমাবেশ বানচাল করতে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

তবে পুলিশ বলছে, করোনাভাইরাসের কারণে জারি করা নিষেধাজ্ঞা ভেঙেছেন এখানকার লোকজন। সূত্র : আলজাজিরা

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত