ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ করোনায় প্রাণ গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের

করোনায় প্রাণ গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের

করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.শফিউল আলম (৫৪)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০ টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ড.শফিউল আলম গণিতের অধ্যাপক ছিলেন। তিন সন্তানের পিতা শফিউল আলম চন্দনপুরা এলাকায় বসবাস করতেন।

তার সহকর্মী ড.আমান উল্লাহ বলেন, করোনা আক্রান্ত হয়ে গত ৩ জুলাই শফিউল হাসপাতালে ভর্তি হন। কিছু দিন ধরে কিছুটা সুস্থ থাকলেও আজ রাতে তিনি মারা যান।

আমান উল্লাহ জানান,শুক্রবার জুমার নামাযের পর মিসকিন শাহ মাজারে তার জানাজা সম্পন্ন করা হবে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত