ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ করোনায় আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন তিনি। প্রাথমিক উপসর্গ থাকায় করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন অমিত শাহ।

সেখানেই পজেটিভ রিপোর্ট এসেছে । টুইট করে তিনি লিখেছেন,” প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজেটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে বিগত দিনগুলিতে অত্যন্ত সক্রিয় ভাবে একাধিক জায়গায় দেখতে মিলেছে। স্বাভাবিক ভাবেই তাঁর সংস্পর্শে এসেছেন একাধিক মানুষ-সহ বিভিন্ন নেতা, মন্ত্রীরা।

সকলকেই আইসোলেশনে থাকতে আর্জি জানিয়েছেন অমিত শাহ। বিভিন্ন ভার্চুয়াল জনসভায়ও বক্তব্য রেখেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা। তাঁদেরকে ঘিরে চিন্তার ভাজ পড়ছে আম জনতার। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সংস্পর্শে এসেছেন কিনা এ নিয়েও জল্পনা তুঙ্গে। সামনেই রাম মন্দিরের ভূমি পূজা। তাঁর উপর কি এর কোনও প্রভাব পড়বে! সে প্রশ্নও উঠছে।

দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উল্লেখ্যযোগ্য ভূমিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি দিল্লি সরকারের বিভিন্ন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি।

সুত্র: জি নিউজ।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত