ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ হংকংয়ে সুস্থ হয়ে আবারও করোনা শনাক্ত

হংকংয়ে সুস্থ হয়ে আবারও করোনা শনাক্ত

হংকংয়ের চিকিৎসকরা নিশ্চিত করে জানতে পেরেছেন করোনা ভাইরাসে দ্বিতীয় দফা সংক্রমণ সম্ভব।

অন্তত একজন রোগীকে তারা পেয়েছেন, যিনি প্রথম দফা দফা সংক্রমনের সাড়ে চার মাসের মাথায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ব্যক্তিটি অপেক্ষাকৃত যুবক এবং সুস্বাস্থ্যের অধিকারী। ইউনিভার্সিটি অব হংকংয়ের গবেষকরা সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

এ থেকে একটি বিষয় স্পষ্ট হলো করোনা ভাইরাস চিকিৎসার মধ্যে দিয়ে একদফা যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা কয়েক মাসের জন্য প্রযোজ্য হতে পারে। আর তাই এই মুহূর্তে রোগটি প্রতিরোধে ভ্যাকসিন এর কোন বিকল্প দেখছেন না গবেষকরা।

৩৩ বছর বয়ষ্ক ওই যুবক প্রথম দফায় করোনাভাইরাস আক্রান্ত হলে তখন তার শরীরে হালকা লক্ষণগুলো দেখা যাচ্ছিল‌‌। দ্বিতীয় দফায় তেমন কোন লক্ষনই নেই তার শরীরে। স্পেন সফর শেষে হংকং ফিরলে নিয়মিত চেকআপ করা হলে তার শরীরে ফের কোভিড-১৯ এর অস্তিত্ব ধরা পড়ে।

ভাইরাসটির সিকোয়েন্সিং থেকে গবেষকরা বুঝতে পেরেছেন জুলাই-অগাস্ট ইউরোপে ভাইরাসের যে ধরনটি ঘুরপাক খাচ্ছিল সেরকমই ভাইরাস এই যুবকের শরীরে বাসা বেঁধেছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত