ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা কক্সবাজারে পাহাড় ধসে মা ও ২ মেয়ের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে মা ও ২ মেয়ের মৃত্যু

ফাইল ফটো

কক্সবাজার সদরে পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ঝিলংজার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি (২৬) এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

প্রতিবেশী মোহাম্মদ রুস্তম বলেন, বিকেল থেকেই টানা বৃষ্টি হয়। মধ্য রাতে পাহাড় ধসে মিজানের পরিবারের সদস্যরা মাটিচাপা পড়ে। তাৎক্ষণিক মিজানকে জীবিত উদ্ধার করা হলেও স্ত্রী-সন্তান মাটির নিচে পড়ে যায়। পরে দমকল বাহিনী এসে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুল করিম সিকদার বলেন,  টানা বর্ষণের কারণে কক্সবাজার সদর উপজেলার অনেক এলাকা তলিয়ে গেছে। পাহাড় ধসের আশঙ্কা থাকায় এসব এলাকায় সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকে নিরাপদে সরে যায়নি।

তিনি আরও বলেন, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত