ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় ওমরাহ শেষে লন্ডনে ফিরেই ঢাকার ফ্লাইট ধরবেন তারেক রহমান

ওমরাহ শেষে লন্ডনে ফিরেই ঢাকার ফ্লাইট ধরবেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের শেষের দিকে সপরিবারে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ শেষে তিনি লন্ডনে ফেরার পর ঢাকার ফ্লাইট ধরবেন।
রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমান আগামী মাসের ২০–২১ তারিখের দিকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ওমরাহ শেষে আবার লন্ডনে ফিরবেন।

বাংলাদেশে ফেরা সম্পর্কে ফজলে এলাহী আকবর বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে। তবে চূড়ান্ত ফ্লাইটের তারিখ এখনও নির্ধারিত হয়নি।
তারেক রহমানের দেশে ফেরার জন্য বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য জানান, সম্ভাব্য ২৩ নভেম্বরের মধ্যে দেশে ফেরা ধরা হয়েছে, এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে। সরকারের সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া, জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি আসারও আশা করা হচ্ছে।

ফেরার পর তারেক রহমান গুলশান-২, অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। জানা যায়, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত