ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ এবার ইসরায়েলি পার্লামেন্টে দাড়িয়ে আরব ও মুসলিম বিশ্বের প্রশংসা করলেন ট্রাম্প

এবার ইসরায়েলি পার্লামেন্টে দাড়িয়ে আরব ও মুসলিম বিশ্বের প্রশংসা করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি কার্যকর এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে ভূমিকা রাখায় তিনি আরব ও মুসলিম দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “বছরের পর বছর কষ্ট ও রক্তপাতের পর গাজার যুদ্ধ শেষ হয়েছে। এখন মানবিক সহায়তা গাজায় ঢুকছে—শত শত ট্রাক খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম বহন করছে।”

তিনি আরও বলেন, সংঘাতের অবসানের ফলে এখন নাগরিকরা তাদের ঘরে ফিরতে পারছেন এবং জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হচ্ছেন। ট্রাম্প এটিকে “একটি নতুন ও সুন্দর দিনের শুরু” হিসেবে আখ্যা দিয়ে বলেন, এখন পুনর্গঠনের কাজ শুরু হবে।
যুদ্ধবিরতি বাস্তবায়নে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকাকে গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন, “এই অবিশ্বাস্য অগ্রগতি সম্ভব হয়েছে তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার কারণে। তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।”
প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করায় মিসর এবং কাতারকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তার এই ঘোষণা গাজা উপত্যকায় দীর্ঘদিনের সহিংসতা ও মানবিক সংকটের পর শান্তির বার্তা নিয়ে এলো।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত