ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাত সদাই একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন লামিয়া

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন লামিয়া

পটুয়াখালীর বাউফল উপজেলার লামিয়া বেগম একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। পাঁচ সন্তানের স্বাভাবিক প্রসব হয়েছে।

পটুয়াখালীর বাউফল উপজেলার লামিয়া বেগম (২২) নামে এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়ে নবজাতকের জন্ম দেন তিনি।

লামিয়া উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংগাখালী বাহেরচর গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রসব বেদনা উঠলে লামিয়া বেগমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক ডা. মশিউর রহমানের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন।
ডা. মশিউর রহমান বলেন, ‘‘একসঙ্গে পাঁচ শিশুর জন্ম বিরল ঘটনা। তবে সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের জন্যও আনন্দের খবর।’’

লামিয়া বেগমের চাচা রাফসান আলম রিজন বলেন, ‘‘আমরা আল্লাহর অশেষ রহমতে খুবই খুশি। একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম আমাদের পরিবারের জন্য অনন্য আশীর্বাদ। প্রথমে সবাই একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহর কৃপায় মা ও পাঁচ নবজাতকই সুস্থ আছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত