ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ একইসাথে বিষপানে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

একইসাথে বিষপানে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

পারিবারিক কলহের জের ধরে বগুড়ার শেরপুরে একইসাথে বিষপানে স্বামীর মৃত্যু হয়েছে। সেইসাথে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী।
নিহতের নাম ফরহাদ হোসেনের (৩৫)। গত সোমবার (১৭আগস্ট) দিবাগত রাতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। আর স্ত্রী মোছা. ফুলমতি বেগম (২৮) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শ (এসআই) সাচ্চু বিশ্বাস জানান, উপজেলার বাগড়া কলোনী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ফরহাদ হোসেন একাধিক বিয়ে করেছেন।

কিন্তু পরবর্তীতে অন্যান্য স্ত্রীদের তালাক দিয়ে কেবল ফুলমতি বেগমকে নিয়েই সংসার করছিলেন তিনি। এছাড়া সংসারে অভাব থাকায় পারিবারিক কলহ লেগেই থাকতো।

এরইমধ্যে এলাকার আরেক নারীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে যান ফরহাদ হোসেন। এমনকি ওই নারীর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। আর এই ঘটনাটি নিয়ে গত সোমবার বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যার উদ্দেশ্যে স্বামী ফরহাদ হোসেন প্রকাশ্যে বিষপান করেন। তার দেখাদেখি স্ত্রী ফুলমতি বেগমও একই কাজ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক) স্থানান্তর করা হয়। সেখানে স্বামী ফরহাদ হোসেন মারা যান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত