ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ইংল্যান্ডে নয়, বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব

ইংল্যান্ডে নয়, বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব

আইসিসির নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৯ অক্টোবর। এর আগেই নিজেকে ঝালাই করে নেবার কাজ শুরু করবেন সাকিব আল হাসান। শুরুতে কথা ছিল, যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে গিয়ে করবেন সে অনুশীলন। কিন্তু এখন সিদ্ধান্ত বদলে দেশে ফিরছেন এই অলরাউন্ডার। সেপ্টেম্বরের শুরু থেকে বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব।

‘এ মাসের শেষে সাকিব দেশে ফিরছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে। বিকেএসপিতে অনুশীলন করতে চায়। আমাদের পুরনো ছাত্র ও। বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। সাকিব বিকেএসপিতে অনুশীলনের সুযোগ চেয়েছে, আমরা খুশিমনেই ওকে সব সহযোগিতা করব’— জানিয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

ইংল্যান্ডে সাকিব আপাতত অনুশীলন করছেন না বলেও জানান তিনি, ‘ইংল্যান্ডের অংশটি আপাতত বাদ রেখেছে। দেশে ফিরে বিকেএসপিতে অনুশীলনের কথাই ও বলল।’

আইসিসির নিষেধাজ্ঞা অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ফ্যাসিলিটিজ ব্যবহার করতে পারবেন না সাকিব। সে কারণেই দেশে ফিরলেও শেরে বাংলা স্টেডিয়ামমুখী হচ্ছেন না। বিকেএসপিতে তাঁর অনুশীলনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ফাহিম, ‘এটি বিসিবির কোনো ফ্যাসিলিটিজ নয়। এখানে অনুশীলন করায় তাই ওর কোনো বাধা নেই। ও ফিটনেস নিয়ে কাজ করবে। আমাদের কোচরা আছেন। ব্যাটিং-বোলিং অনুশীলনেও সাকিবকে সাহায্য করা হবে।’

সাকিবের মাঠে ফেরার লড়াইটা তাই শুরু হচ্ছে আঁতুড়ঘর বিকেএসপি থেকেই।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত