ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়েছে

আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়েছে

দেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) চলতি বছরের জুন শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ১১৬ কোটি টাকা। আগের বছর একই সময়ে আমানতের পরিমাণ ছিল ৪৪ হাজার ৬৮৩ কোটি টাকা। বছরের ব্যবধানের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর  আমানতের পরিমাণ বেড়েছে ৪৩৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতের পরিমাণ ছিলো ৪৪ হাজার ৩০৪ কোটি টাকা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে এ খাতে আমানত বেড়েছে ৮১২ কোটি টাকা। জুন শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ১১৬ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনা দেখা গেছে, মোট আমানতের মধ্যে ৪১ হাজার ৭৩৫ কোটি টাকা বা ৯২ দশমিক ৫০ শতাংশ ঢাকা বিভাগের। আর সর্বনিম্ন ৬৯ কোটি টাকার আমানত রয়েছে বরিশাল বিভাগে, যা মোট আমানতের শূন্য দশমিক ১৫ শতাংশ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত