ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি আয়করের আওতা বাড়াতে এনবিআরকে জরিপ করার নির্দেশ

আয়করের আওতা বাড়াতে এনবিআরকে জরিপ করার নির্দেশ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ (ফাইল ফটো)

আয়করের আওতা বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জরিপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আয়করযোগ্য হয়েও আয়কর দিচ্ছেন না, এমন ব্যবসায়ীদেরকে খুঁজে বের করতেও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন উপদেষ্টা।

ভ্যাটের পর আয়করের আওতা নাকি বাড়ানো হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে রেওয়াতি সুবিধাও তুলে নেওয়া হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “আয়করটা আমরা রেশনালাইজ করব। যার সামর্থ্য আছে, তাকে একই হারে কর দিতে হবে। একজনের সামর্থ্য আছে, কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যাতে না করা হয়।”

“আমাদের করের সংগ্রহটা বাড়াতে হবে। আয়করের আওতা বাড়াব। তবে, খুব বেশি বাড়াতে পারব না”, তিনি বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “বহু ব্যবসায়ী আছেন, যাদের ভ্যাট রেজিস্ট্রেশন নেই, আয়কর দেন না। আমি এনবিআরকে বলেছি, তোমরা কুইক একটা সার্ভে (জরিপ) করে দেখ। থানা হেড কোয়ার্টারে একটা মুদি দোকান বহু টাকা আয় করে।”

অর্থ উপদেষ্টা বলেন, “যারা এতদিন ব্যবসায়ে সুযোগ পায়নি, লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, আমরা তাদের উৎসাহিত করব।”

এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা যদি পদক্ষেপ না নিতাম, তাহলে রিজার্ভ ২২ বিলিয়ন ডলার হতো না। ৪ দশমিক ৫ বিলিয়ন বকেয়া ছিল, সেটাও পরিশোধ হতো না।”

মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্ট কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “মূল্যস্ফীতি এক পারসেন্ট কমেছে। ট্রেন্ডটা যদি আরেকটু বেটার হয়, আমরা আশা করি, আরও কমে যাবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত