ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন আমি যতবার মা হব, সৃজিত ততবার পিতা: স্বস্তিকা মুখার্জি

আমি যতবার মা হব, সৃজিত ততবার পিতা: স্বস্তিকা মুখার্জি

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি।

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ তালিকায় অন্যতম নাম হলো— সৃজিত মুখার্জি। বহু বছর আগে এ জুটির সম্পর্ক ভেঙেছে। সৃজিত বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন। দীর্ঘদিন পর প্রাক্তন সৃজিতের নির্দেশনায় ‘টেক্কা’ সিনেমায় কাজ করলেন স্বস্তিকা। এতে অভিনয় ও প্রযোজনাও করেছেন দেব। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এই সিনেমা। তার আগে আজ (১৩ সেপ্টেম্বর) মুক্তি পেল সিনেমাটির টিজার

টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৃজিত মুখার্জি, স্বস্তিকা মুখার্জি, দেব, রুক্মিনীসহ অনেকে। টিজারে একজন মায়ের চরিত্রে দেখা যায় স্বস্তিকা মুখার্জিকে। এসময় এ অভিনেত্রী বলেন, “এই সিনেমায় আরো একবার আমাকে ‘মা’ বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে, তখনই স্পষ্ট জানাই এই বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি আর করব না। কিন্তু সৃজিতের সিনেমা বলে কথা আর অসম্ভব সুন্দর গল্প। তাই সিনেমাটাকে যদি সৃজিতের সন্তান মনে করি, তাহলে বলব, আমি যতবার মা হব, সৃজিত ততবার পিতা।”

আশাবাদ ব্যক্ত করে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘এই সিনেমায় আমাকে একজন লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে। পৃথিবীতে যতরকম মা রয়েছেন প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এই সিনেমাতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি করেছেন। আশা করি, দর্শকের পছন্দ হবে।’

ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ সময় জানতে চাওয়া হয় অনেক দিন পর সৃজিতের সঙ্গে কাজ করলেন। পরিচালক হিসেবে কতটা বদলেছেন? জবাবে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘এখন অনেকটা ঠান্ডা হয়েছে, বয়স হয়েছে তো! বেশ কিছু দৃশ‌্যে দেখলাম নিজেই ক‌্যামেরা চালাচ্ছে, তার মানে টেকনিক‌্যালি স্ট্রং হয়েছে। ও এখন বড় ক‌্যানভাসের সিনেমা ভালোই সামলাতে পারে। তবে এখনো আগেরই মতোই হাড় জ্বালিয়েছে সৃজিত। হুটহাট সিদ্ধান্ত নেওয়ায় এক্কেবারে মাস্টার।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত