ঢাকা বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’

আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’

আজ শুক্রবার দুপুরে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য গুলশানের বাসভবন থেকে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপির চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তিনি নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন।

তারেক রহমান নিজেই তাঁর গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের পরিচয় জানতে চান। এ সময় জনতার মধ্য থেকে অনেকে বলে ওঠেন, নতুন বাংলাদেশ গড়তে তাঁরা তাঁর সঙ্গে থাকতে চান।

জবাবে তাঁদের ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ‘আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।’

পরে তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত