ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব আবারও জেনজি বিস্ফোরন! সামরিক বিমানে দেশ ছাড়লেন প্রেসিডেন্ট

আবারও জেনজি বিস্ফোরন! সামরিক বিমানে দেশ ছাড়লেন প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা দেশত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে একটি চুক্তির পর ফরাসি সামরিক বিমানে করে তাকে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো সোমবার রয়টার্সকে নিশ্চিত করে বলেন, “প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন। আমরা প্রেসিডেন্সি কর্মীদের ফোন করেছি এবং তারা নিশ্চিত করেছেন যে তিনি দেশ ছেড়ে গেছেন।” রাজুয়েলিনার বর্তমান অবস্থান অজানা বলেও জানান তিনি। একটি সামরিক সূত্রও রয়টার্সকে নিশ্চিত করেছে যে রাজুয়েলিনা রবিবার একটি ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে চলে গেছেন।

খাবার পানি ও বিদ্যুতের সংকট ঘিরে গত ২৫ সেপ্টেম্বর প্রাক্তন ফরাসি উপনিবেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও মৌলিক সেবার অভাবের বিরুদ্ধে এক সর্বজনীন বিদ্রোহে রূপ নেয়।
এই বিক্ষোভের মুখে রাজুয়েলিনা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। তাঁকে ক্ষমতায় আনতে সহায়তাকারী সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট—ক্যাপস্যাট (CAPSAT)—তাঁর প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয় এবং হাজারো জেন-জি তরুণ বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেয়।
রাজুয়েলিনা রবিবার সতর্ক করে বলেছিলেন, দেশে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। এই বক্তব্য আসে ক্যাপস্যাট নামে সেনাবাহিনীর ওই এলিট ইউনিটটি সমর্থন হারানোর পরই। সপ্তাহান্তে ক্যাপস্যাট ঘোষণা করে, তারা সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করছে এবং নতুন সেনাপ্রধানও নিয়োগ দিয়েছে।

বিক্ষোভকে সমর্থনকারী আধাসামরিক জেন্ডারমেরি বাহিনীর একটি অংশও সোমবার আনুষ্ঠানিকভাবে বাহিনীর নিয়ন্ত্রণ নেয়।

বিক্ষোভের কারণে ব্যাপক ক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকা সেনেটের সভাপতিকেও তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, জ্যাঁ আন্দ্রে ন্দ্রেমাঞ্জারিকে অস্থায়ীভাবে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মাদাগাস্কারের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সেনেটের সভাপতি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত