ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আদিবাসী বিধবাকে ‘গণধর্ষণ’ ৫ মদ্যপের

আদিবাসী বিধবাকে ‘গণধর্ষণ’ ৫ মদ্যপের

আবারও গণধর্ষণের অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের বীরভূমের মহম্মদবাজারে। বীরভূমের মহম্মদবাজারে এক বিধবা মহিলাকে ৫ জন মিলে গণধর্ষণ করে। এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

মহম্মদাবাজারের বোরাবাঁধ গ্রামের বাসিন্দা নির্যাতিতা ওই বিধবা মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণধর্ষণের এই ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। ঘটনার দিন ওই বিধবা মহিলা স্থানীয় কোনও এক পুজোয় যোগদানের পর রাতের বেলা মহম্মবাজার থানা এলাকার চরিচা জঙ্গলে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে যান। সে সময় ওই জঙ্গলে জলপা হাঁসদা, কাটিজ হাঁসদা, ঢোকা বাসকে, লখিয়া হাঁসদা, তাম্বর বাসক নামে ৫ যুবক বসে মদ্যপান করছিলেন। অভিযোগ, বিধবা ওই মহিলা এবং তাঁর প্রেমিককে দেখতে পেয়ে তাঁদের আটকায় ওই মদ্যপ যুবকেরা। এরপর ওই মহিলার প্রেমিককে মারধর করা হয়। সেখানেই গণধর্ষণ করা হয় ওই আদিবাসী মহিলাকে। ৫ মদ্যপ যুবক মিলে ওই বিধবা মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷

গত ১৮ তারিখে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় শনিবার মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা আদিবাসী মহিলা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে ধৃতদের ১০ দিনের পুলিসি হেফাজতের চাওয়া হয়েছিল। যদিও বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বাকি ৩ অভিযুক্ত পলাতক। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পাশাপাশি, মঙ্গলবার ঘটনা ঘটলেও ওই মহিলা কেন অভিযোগ দায়ের করতে দেরি করলেন? কেন এই কদিনের মধ্যে কোনওরকম অভিযোগ দায়ের করলেন না? তাও খতিয়ে দেখছে মহম্মদবাজার থানার পুলিশ। যদিও আদিবাসী এক নেতার দাবি, ওই মহিলা এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছিল অভিযুক্তদের তরফে। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষা হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত