ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদর দপ্তর

আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তর

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এই সতর্কবার্তা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

পুলিশ জানায়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

কেউ অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। বলা হয়, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ পুলিশ সদর দপ্তর সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ পুলিশ সদর দপ্তর দেশের সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা নামের একজন সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনা দুটির পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে দুই ঘটনাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। এতে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত